চট্টগ্রামের মিরসরাইয়ে করোনায় আক্রান্ত ২ জন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি।
চট্টগ্রামের মিরসরাইয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ০ দশমিক ৮০ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলেছে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল বৃহস্পতিবার ২৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নগরীতে নতুন কোনো রোগি পাওয়া না গেলেও মিরসরাই উপজেলায় ২ জনের সংক্রমণ ধরা পড়ে। অবশিষ্ট ১৪ উপজেলায়ও কোনো আক্রান্ত মিলেনি। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৬২৮ জন। এদের মধ্যে শহরের ৯২ হাজার ৯০ ও গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকালের দুই পজিটিভ শনাক্ত হয় এন্টিজেন টেস্টে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৭ জনের এন্টিজেন টেস্ট করা হলে মিরসরাইয়ের ২ জনকে সংক্রমিত বলে জানানো হয়।
গতকাল সবচেয়ে বেশি ৫৭ জনের নমুনা পরীক্ষা হয় বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে। এছাড়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৭, নগরীর বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ২, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩০, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪০, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৯, এপিক হেলথ কেয়ারে ২২, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২০, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২১ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ২টি নমুনা পরীক্ষা করা হয়। দশ ল্যাবরেটরিতে পরীক্ষিত মোট ২৪০ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।
এদিন ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, বেসরকারি ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের কোনো নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়নি।
ল্যাবভিত্তিক গতকালের রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণ হার পাওয়া যায়, এন্টিজেন টেস্টে ২৮ দশমিক ৫৭ শতাংশ এবং চমেকহা, আরটিআরএল, শেভরন, ইম্পেরিয়াল হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিক্যাল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ০ শতাংশ।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











